বাড়িশ্রেণী বহির্ভূতদেও নদীতে তলিয়ে যাওয়া যুবক উদ্ধারে ব্যর্থ প্রশাসন

দেও নদীতে তলিয়ে যাওয়া যুবক উদ্ধারে ব্যর্থ প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : দেও নদীতে তলিয়ে যাওয়া অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের অভিযানের পর উদ্ধারে ব্যর্থ মহকুমা প্রশাসন। তারপর নামলো এন.ডি.আর.এফ -এর টিম। কিন্তু খবর লেখা পর্যন্ত অমরজিৎকে উদ্ধার করতে পারেনি এন.ডি.আর.এফ। ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ৪২ বছর বয়সী অমরজিৎ পাল। শুক্রবার দ্বিতীয় দিন তার সন্ধানে অভিযান চালায় প্রশাসন।

 কিন্তু তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায়, বৃহস্পতিবার অমরজিৎ পাল এলাকার আরও তিনজনের সাথে দেও নদীতে মাছ ধরতে যায়। চার জনের মধ্যে দুই জন সন্ধ্যা হয়ে যাওয়ায় ঝুলন্ত ব্রিজ দিয়ে নদী অতিক্রম করে নিজ বাড়িতে চলে যায়। কিন্তু অমরজিৎ পাল সহ আরও একজন দেও নদীর জল দিয়ে সাঁতার কেটে নদী অতিক্রম করছিল। কিন্তু নদীতে জলের স্রোত বেশি থাকায় অমরজিৎ পালের সাথে থাকা ব্যক্তি কোন ক্রমে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও অমরজিৎ পাল নদীর জলে তলিয়ে যায়। তখন অমরজিৎ পালের সাথে থাকা ঐ ব্যক্তি চিৎকার শুরু করে। এলাকার লোকজন শুরু করে দেও নদীর জলে তল্লাসি। মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের সদস্য, টিএসআর ও দমকল কর্মীরা দীর্ঘ সময় দেও নদীর জলে তল্লাসি চালিয়েও অমরজিৎ পালের কোন হদিস পায় নি। মহকুমা শাসক জানান শুক্রবার এনডিআরএফ জওয়ানদের দেও নদীর জলে তল্লাশি অভিযানে নামানো হয়। যতটুকু জানা গেছে শুক্রবার এন.ডি.আর.এফ জওয়ানরা দেও নদীর জলে দিনভর তল্লাশি চালিয়েও অমরজিৎ পালের কোন হদিস পায় নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য