বাড়িরাজ্যসুষ্ঠুভাবে এস.আই.আর চায় প্রদেশ কংগ্রেস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  আন্দোলন করবে কংগ্রেস

সুষ্ঠুভাবে এস.আই.আর চায় প্রদেশ কংগ্রেস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  আন্দোলন করবে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : সুষ্ঠুভাবে এস.আই.আর চায় প্রদেশ কংগ্রেস। রাজনৈতিক দলগুলির কাছে তালিকা না পাঠিয়ে কোনভাবে যেন কারো নাম বাদ না দেওয়া হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দাবি তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশের নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার মারফত একটি চিঠি প্রদান করা হয়।

 এই বিষয়ে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, রাজ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে এস.আই.আর করার সিদ্ধান্ত নিয়ে কাজ জোর কদমে শুরু করার জন্য দেশের নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন। ৩০ মে থেকে বি এল ও-রা রাজ্যব্যাপী নির্বাচন কমিশনের একটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করেছেন। এতে বি এল ও-রা সন্দেহভাজন বিদেশি নাগরিক, যেসব ভোটার গণনা ফর্ম পূরণ করে যথাসময়ে জমা দিতে পারেনি, তাদেরকে অনুপস্থিত চিহ্নিত করা, এছাড়া স্থানান্তরিত, মৃত অথবা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার মতো বিষয় খতিয়ে দেখে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে। এই তথ্য খতিয়ে দেখার ক্ষেত্রে বি এল ও-দের আশেপাশের বাড়িঘর থেকে যাচাই করে নেওয়ারও পরামর্শ দিয়েছে। তারা সন্দেহভাজন নাগরিক সংক্রান্ত বিষয়গুলো ১৯৫৫ নাগরিকত্ব আইন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাবে। এই নির্দেশনামা থেকে বোঝা যাচ্ছে কার্যত রাজ্যে এস আই আর-এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রদেশ কংগ্রেস দাবি করছে, ইসিআই-এর নির্দেশমতো ৩০শে মে থেকে জারি প্রক্রিয়া বি এল ও-রা যা সম্পন্ন করবে, তা যথাযথভাবে ই.আর.ও-দের কাছে পাঠানোর আগে যাচাই করে দেখার জন্য।

 এবং বুথভিত্তিক খসড়া রিপোর্টটি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে যথেষ্ট সময় দিয়ে পাঠানোর জন্য। তিনি আরো বলেন, নিট ইউজি পরীক্ষা সহ বহু পরীক্ষা নিয়ে দুর্নীতি হলেও তার দায় ভার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে দেশের সরকার কেউই নিচ্ছে না। নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী একটি কথাও বলছেন না। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দেড় মাস ব্যাপী আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিটি জেলা, ব্লক ও মণ্ডল স্তরে ধর্না সংগঠিত করা হবে। রাজ্যের ৩৬৯ টি মণ্ডলে ধর্না সংগঠিত করা হবে। ৬০ টি বিধানসভা এলাকায় প্রদেশ কংগ্রেসের ৩৬৯ টি মণ্ডল রয়েছে। এই মণ্ডল গুলিকেও এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক সম্মেলন তিনি আরও জানান প্রদেশ কংগ্রেস দেড় মাস জুড়ে রাজ্য ব্যাপী আন্দোলন সংগঠিত করা হবে। এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য