স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : সোমবার থেকে পঞ্চায়েতে রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সূচনা হয়। দুদিন ব্যাপী চলবে সব ক্ষমতা বৃদ্ধি কর্মসূচি। রাজধানীর অরুন্ধতীনগর পঞ্চায়েত রাজ রিসোর্স সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের সমস্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, রাজ্যের ৬৫ থেকে ৭০ ভাগ গ্রাম।
আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ যাতে উন্নয়নমূলক কাজে সরাসরি যুক্ত হতে পারে, সবুজ গ্রাম, মহিলাদের স্বনির্ভর এবং আর্থিক স্বচ্ছতা সহ বিভিন্ন ডিজিটাল ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, গ্রামের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার পাশাপাশি লক্ষ থাকতে হবে যাতে কোনোভাবে অপব্যবহার না হয়। সরকার চাইছে উন্নয়ন যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। অন্তিম ব্যক্তি গ্রামে রয়েছে। গ্রামের উন্নয়ন হলে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন গ্রামীন এলাকার সমস্যা যাতে তুলে ধরা যায় তার জন্য ”আমার সরকার” নামে পোর্টাল চালু করেছে সরকার। পরবর্তী সময় দেখা গেছে এর দ্বারা সফলতা এসেছে। মুখ্যমন্ত্রী আর বলেন প্রধানমন্ত্রী আহ্বান করেছেন লাখপতি দিদির সংখ্যা বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে এক লাখ আট হাজার লাখ প্রতি দিদি হয়ে গেছে। প্রতিদিন বাড়ছে লাখপতিদের সংখ্যা। এটা পঞ্চায়েতের অন্যতম সাফল্য বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আরো বলেন, প্রতিটি পঞ্চায়েতে স্বচ্ছতার জন্য পি এফ এম এস -এর মাধ্যমে লেনদেন করা হয়। স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরে মন্ত্রী কিশোর বর্মন উপস্থিত ছিলেন। এছাড়াও আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

