বাড়িরাজ্যমহিলা খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

মহিলা খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জিবি হাসপাতাল চত্বরে। মৃত মহিলার বাপের বাড়ি লোকজনদের দাবি খুন হয়েছে তাদের মেয়ে। অভিযোগের আঙ্গুল মৃতার ছেলের দিকে। ঘটনা রাজধানীর ধলেশ্বর ১৬ নং রোড এলাকায়। মৃত মহিলার নাম চন্দনা সরকার এবং অভিযুক্ত ছেলের নাম লিটন নমঃ। মৃতার বয়স ৪৭। মৃতার স্বামী, ভাই এবং বাবার অভিযোগ, বিভিন্ন সময় মা ও ছেলের মধ্যে ঝামেলা চলতো।

অভিযুক্ত ছেলে তার মাকে মারধর করত। বৃহস্পতিবার সকালবেলা তারা খবর পায় চন্দনা মৃত অবস্থায় পড়ে আছে বাড়িতে। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখতে পান তার সারা শরীরে আঘাতের চিহ্ন। উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অভিযুক্ত ছেলের দাবি বুধবার রাতের বেলা অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফিরেছিল তার মা। মদ্যপানে রাস্তায় পড়ে আঘাতপ্রাপ্ত হয়। রাতের বেলা বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুরে ঘুম থেকে সে উঠে দেখতে পায় তার মা মৃত অবস্থায় পড়ে আছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। মৃত মহিলার ভাই জানিয়েছেন তিনি মামলা করতে চান থানায় অভিযুক্ত ভাগ্নের বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য