বাড়িরাজ্যগরু পাচারের সময় দুর্ঘটনা

গরু পাচারের সময় দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : বেপরোয়ার গতিতে গরু পাচারের সময় দুর্ঘটনায় পড়ল গাড়ি। আহত একাধিক গরু। ঘটনা শান্তিরবাজার বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায়। TR 08 1607 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি গরু বোঝাই করে যাওয়ার সময় দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।

এই ঘটনায় গাড়িতে থাকা বেশ কয়েকটি গরু মারাত্মকভাবে জখম হয়ে রাস্তায় ছিটকে পড়ে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাব এবং শুধুমাত্র জরিমানা কেটেই দায়িত্ব শেষ করার কারণেই এই ধরণের গরু পাচার বাড়ছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে। এদিকে খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত পশু ও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাতক চালকের সন্ধানে ইতিমিধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য