Thursday, February 5, 2026
বাড়িরাজ্যকালী মন্দিরে এবং বুথ সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরি

কালী মন্দিরে এবং বুথ সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর :বিশালগড়ের দক্ষিন চাম্পামুড়া এলাকায় কালী মন্দিরে থাবা বসালো চোরের দল। জানা যায় বিশালগড় থানাধীন দক্ষিণ চাম্পামুড়া দেশবন্ধু কলোনি এলাকায় দীর্ঘ দিনের পুরানো একটি কালি মন্দির রয়েছে। প্রতি বছর এলাকাবাসীরা এই মন্দিরে ঘটা করে কালী পূজা করে থাকে। এলাকার এক মহিলা প্রতিদিন এই মন্দিরে পূজা দেন। তিনি জানান সোমবার সকালে তিনি মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরের প্রনামী বাক্সটি মন্দিরের বাইরে ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। সাথে সাথে তিনি এলাকাবাসিদের ঘটনার কথা জানান।

তিনি আরও জানান মন্দিরের প্রনামি বাক্সে আনুমানিক ২০ হাজার টাকা ছিল। সেই টাকা নিয়ে গেছে চোরেরা। এইদিকে মন্দিরের পাশেই বাড়ি বিজেপি কমলাসাগর মন্ডলের ৫০ নং বুথের বুথ সভাপতি পবন দাসের। রবিবার রাতে পবন দাস তার বাইকটি তার বসত ঘড়ের সামনে রেখে ঘুমিয়ে পরে। পবন দাস জানায় সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার বাইকটি নেই। উভয় চুরির ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা। তবে এলাকায় পাশাপাশি দুইটি চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য