Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :জনগণের চাপে পড়ে সোনামুড়া থানার অন্তর্গত বিজয়নগর এডিসি ভিলিজ এলাকা, মতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাটা মুরা এলাকা, বাতাধুলা এলাকা, বার্মা ডুম এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ। ১৯ টি প্লটে থাকা আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার  গাছ ধ্বংস করা হয়েছে। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে বিএসএফের সহযোগিতা নিয়ে পুলিশ এই অভিযান চালিয়েছে।

বিএসএফের সহযোগিতায় গাঁজা গাছ ধ্বংস করা সম্ভব হয়েছে পুলিশের। দীর্ঘদিন ধরে এলাকাগুলিতে গাঁজা চাষে রমরমা চলছিল। অথচ পুলিশ কুম্ভকর্ণের মত ভূমিকা পালন করেছে। অবশেষে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযানে নেমেছে পুলিশ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে আরো বহু গাঁজা বাগান ধ্বংস করতে পারবে। নয়তো গাঁজার উর্বর মহাকুমা হয়ে উঠবে সোনামুড়া। এখন দেখার বিষয় আগামী দিন কতটা অব্যাহত থাকে গাঁজা বিরোধী অভিযান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য