Friday, August 7, 2026
বাড়ি খেলা মেসিকে নিয়ে স্বস্তির খবর দিল তার ক্লাব মায়ামি

মেসিকে নিয়ে স্বস্তির খবর দিল তার ক্লাব মায়ামি

মেসিকে নিয়ে স্বস্তির খবর দিল তার ক্লাব মায়ামি

নয়া দিল্লি , ২৬ মে(হি.স.): বিশ্বকাপ শুরুর আগে মেসির চোট নিয়ে উদ্বেগে পড়েছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দল। এ নিয়ে অনেক খারাপ কথাই শোনা যাচ্ছিল। তবে সর্বশেষ মেডিকেল রিপোর্টে স্বস্তির খবর মিলেছে। মেসির ক্লাব মায়ামি সোমবার জানিয়েছে আর্জেন্টিনা অধিনায়কের কোনও গুরুতর আঘাত হয়নি।

সোমবার (২৫ মে) ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর করা পরীক্ষায় মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কোনো বড় ধরনের ক্ষতি ধরা পড়েনি। সেখানে পেশির অতিরিক্ত চাপ ও ক্লান্তির লক্ষণ পাওয়া গেছে।

মায়ামি আরও জানিয়েছে, মেসির মাঠে ফেরার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তার পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha