স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল, গ্যাসের সিলিন্ডার, বাইক ও স্কুটি উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। এই সকল সামগ্রী বিগত দুই মাসে এনসিসি থানা এলাকা থেকে চুরি হয়েছিল। রবিবার এনসিসি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান তৃষা পাল নামে এক মহিলা এনসিসি থানায় মামলা দায়ের করেছিলেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এনসিসি থানায় এই নিয়ে একটি মামলা লিপিবদ্ধ করা হয়।
ঘটনার তদন্তে নেমে প্রথমে সেলিম মিয়া নামে এক জনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় চুরির স্বর্ণালঙ্কার। এছারাও তুলসি দুবে চৌহান নামে এক জন ওনার বাড়ি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে মামলা দায়ের করে। সেই স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়। এছারাও এনসিসি থানায় একটি পালসার বাইক চুরির মামলা দায়ের হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বাইকটি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সাহিন মিয়া ও সেলিম মিয়া নামে দুই জনকে আটক করা হয়। তারা বর্তমানে জেল হাপাজতে রয়েছে। জিবি বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটিও উদ্ধার করা হয়। একই সাথে দুইটি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। রবিবার আদালতের নির্দেশে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল, গ্যাসের সিলিন্ডার, বাইক ও স্কুটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

