বাড়িজাতীয়যুদ্ধের আবহে পুরীর জগন্নাথ মন্দিরে NSG কমান্ডো

যুদ্ধের আবহে পুরীর জগন্নাথ মন্দিরে NSG কমান্ডো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ মে : বাতাসে যুদ্ধের গন্ধ! জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী, তিন সেনা প্রধানের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার অসামরিক মহড়া বাংলা-সহ গোটা দেশে। সীমান্ত রাজ্যগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। এই আবহে মঙ্গলবার পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডোর নজরদারি। জগন্নাথধামে হঠাৎ সর্বোচ্চ নিরাপত্তা কেন?

পুরীর পুলিশপ্রধান বিনীত অগরওয়াল জানিয়েছেন, “এদিন জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন এনএসজি কমান্ডোর চার সদস্যের প্রতিনিধিদল। প্রতি বছরের মতোই নিয়ম মাফিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন ওই প্রতিনিধিদল।” উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে বছরভর কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। দেবস্থানে প্রবেশ ও বাহির পথ, ভিড় নিয়ন্ত্রণ, আপাতকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, পুলিশ ও মন্দিরের নিরাপত্তারক্ষীদের মধ্যে সমন্বয়… যাবতীয় বিষয় খতিয়ে দেখেন এনএসজি প্রতিনিধিদল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য