Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় ভূমিকম্পে বিদ্ধস্ত ভেনেজুয়েলাকে সহায়তা ভারতের, শুরু অপারেশন অমিস্তাদ

ভূমিকম্পে বিদ্ধস্ত ভেনেজুয়েলাকে সহায়তা ভারতের, শুরু অপারেশন অমিস্তাদ

ভূমিকম্পে বিদ্ধস্ত ভেনেজুয়েলাকে সহায়তা ভারতের, শুরু অপারেশন অমিস্তাদ

নয়াদিল্লি, ২৬ জুন ( হি.স.): ভূমিকম্পে বিদ্ধস্ত ভেনেজুয়েলার সহায়তায় ভারত শুরু করল অপারেশন অমিস্তাদ । এই বিশেষ অভিযানে ভারতীয় বায়ু সেনার দুটি সি- ১৭ বিমান ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশে পাড়ি দিল শুক্রবার।

এই প্রসঙ্গে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শুরু হয়েছে অপারেশন অমিস্তাদ। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের সুবিদার্থে দুটি সি- ১৭ বিমান ইতিমধ্যেই রওনা হয়েছে ভেনেজুয়েলার উদ্দেশে । তাদের এই কঠিন সময়ে ভারতের পক্ষ থেকে ত্রাণসামগ্রী হিসেবে পাঠানো হয়েছে একটি ফিল্ড হসপিটাল ইউনিট, ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী এবং দুটি ভীষ্ম কিউবস (বিএইচআইএসেম কিউবস) ।

এদিন তিনি আরও বলেন, এই কঠিন সময়ে ভারত ভেনেজুয়েলা সরকার ও সেদেশের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। যেকোনো রকম সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এই সহযোগিতা বজায় থাকবে ।

উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলার কারাকাস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ৭.৫ এবং ৭.২ রিখটার স্কেলে পর পর হওয়া দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে, ভূমিকম্পে ২০০-রও বেশি মানুষের মৃত্যুর হয়েছে । ভেঙেছে বহু ঘরবাড়ি এবং বহুতল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha