বাড়িজাতীয়প্রশ্নফাঁসের প্রতিবাদে ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার ডাক সিজেপি-র, শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন...

প্রশ্নফাঁসের প্রতিবাদে ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার ডাক সিজেপি-র, শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন অভিজিৎ দীপকের

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে। দলের প্রধান অভিজিৎ দীপক সমর্থকদের বিপুল সংখ্যায় যন্তর মন্তরে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার আবেদন করেছেন।

রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত বার্তায় অভিজিৎ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রতিবাদ জানাতে হবে এবং কোনওরকম উসকানি বা বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, “সবাইকে যন্তর মন্তরে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ ও পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। কেউ যদি কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে বা নেতিবাচক স্লোগান দেয়, তবে তিনি সোনম স্যার (সোনম ওয়াংচুক)-এর সমর্থক নন, সিজেপি-রও নন।”

উল্লেখ্য, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক টানা ২০ দিন যন্তর মন্তরে অনশন করার পর শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে চিকিৎসার জন্য সফদরজং হাসপাতালে ভর্তি করায়। এরপর থেকেই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।

এদিকে, সিজেপি-র সামাজিক মাধ্যমের প্রচার এবং প্রস্তাবিত কর্মসূচি ঘিরে কয়েকটি বিষয়ে দিল্লি পুলিশ পদক্ষেপ করেছে। রাজধানীতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সিজেপি-র দাবি, প্রশ্নফাঁসের ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চিত করতে হবে। দলের অভিযোগ, ধারাবাহিক পরীক্ষা-অনিয়মে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলেও সরকার জবাবদিহি করতে ব্যর্থ হয়েছে। এই দাবিতেই ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদযাত্রার আয়োজন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য