বাড়িজাতীয়'বন্দেমাতরম’-কে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দিতে সোমবার রাজ্যসভায় সংশোধনী বিল

‘বন্দেমাতরম’-কে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দিতে সোমবার রাজ্যসভায় সংশোধনী বিল

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার রাজ্যসভায় ‘বন্দেমাতরম’-কে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার লক্ষ্যে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার রাজ্যসভার কার্যসূচি অনুযায়ী জানা গেছে , এই বিলের মাধ্যমে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এ সংশোধন আনা হবে। বিলটি আইনে পরিণত হলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর অবমাননাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় গান বা জাতীয় সঙ্গীতের অবমাননা বা পরিবেশন ব্যাহত করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলে ‘বন্দেমাতরম’ পরিবেশন সংক্রান্ত কিছু বাধ্যবাধকতারও উল্লেখ রয়েছে।

অন্যদিকে, লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার লক্ষ্যে সংশোধনী বিল পেশ করবেন।

সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবেন। এছাড়া লোকসভার প্রথম দিনের অধিবেশনে কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি সহ ছয় প্রাক্তন সাংসদকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য