বাড়িজাতীয়অস্ট্রেলিয়ায় সোমবার থেকে বহুজাতিক বিমান মহড়া ‘পিচ ব্ল্যাক’, রাফাল নিয়ে অংশ নেবে...

অস্ট্রেলিয়ায় সোমবার থেকে বহুজাতিক বিমান মহড়া ‘পিচ ব্ল্যাক’, রাফাল নিয়ে অংশ নেবে ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): অস্ট্রেলিয়ার রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের ডারউইন ঘাঁটিতে সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিবার্ষিক বহুজাতিক যুদ্ধবিমান মহড়া ‘পিচ ব্ল্যাক’, যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। উত্তর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ জনমানবহীন অঞ্চলে রাতের বিশেষ উড়ান অভিযানের উপর ভিত্তি করেই এই মহড়ার নামকরণ করা হয়েছে।

এবারের মহড়ায় ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান, ব্রিটেন-সহ ১৯টিরও বেশি মিত্র দেশ অংশ নিচ্ছে। ভারতীয় বায়ুসেনা এই মহড়ায় বহুমুখী যুদ্ধবিমান রাফাল মোতায়েন করবে। রাফালের সঙ্গে থাকবে সি-১৭ গ্লোবমাস্টার-৩ এবং আইএল-৭৮ আকাশে জ্বালানি ভরার বিমান।

ভারতীয় বায়ুসেনার দলে পাইলট, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, এয়ার ট্রাফিক কন্ট্রোলার-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষরা অংশ নেবেন। এই মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে আন্তঃসমন্বয় (ইন্টার-অপারেবিলিটি) বৃদ্ধি, যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা উন্নত করা এবং আধুনিক যুদ্ধকৌশল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময়।

‘পিচ ব্ল্যাক’ মহড়ায় দীর্ঘ-পাল্লার আকাশ অভিযান, বহুজাতিক যৌথ অপারেশন, রাতের আক্রমণ ও প্রতিরক্ষামূলক কৌশল এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনা এর আগে ২০১৮, ২০২২ এবং ২০২৪ সালেও ‘পিচ ব্ল্যাক’ মহড়ায় অংশ নিয়েছিল। এবারও এই অংশগ্রহণ ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য