বাড়িজাতীয়রাঘব চাড্ডার ভিডিও বার্তা, বিঁধলেন এএপি-কে

রাঘব চাড্ডার ভিডিও বার্তা, বিঁধলেন এএপি-কে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : রাঘব চাড্ডার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেই চলেছে তাঁর দল আম আদমি পার্টি। কেউ বলছেন, তিনি এবার বিজেপিতে যোগ দেবেন। আবার কেউ বলেছেন, রাঘব বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীকে ভয় পাবেন। এই পরিস্থিতিতে শনিবার একটি ভিডিও মারফত দলকে বার্তা দিলেন রাঘব।

এএপি সাংসদ রাঘব ওই ভিডিও বার্তায় বলেন, “গতকাল থেকে আমার বিরুদ্ধে একটি পূর্বপরিকল্পিত প্রচার চলছে – একই ভাষা, একই বক্তব্য, একই অভিযোগ। এটা কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং একটি সমন্বিত আক্রমণ।” উল্লেখ্য, আম আদমি পার্টি-র রাজ্যসভার সহকারী দলনেতা (ডেপুটি লিডার) পদ খুইয়েছেন রাঘব চাড্ডা। এমন আচমকা অপসারণের পরে সমাজমাধ্যমে এক ভিডিও-বার্তায় রাঘবের প্রশ্ন, ‘‘কেন আমাকে নীরব করার চেষ্টা হচ্ছে?”

ভিডিও বার্তায় রাঘব বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম আমার জবাব দেওয়া উচিত নয়। তারপর ভাবলাম, একটা মিথ্যা ১০০ বার বললে কিছু লোক হয়তো তা বিশ্বাসও করে ফেলতে পারে। তাই আমি জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আম আদমি পার্টি তিনটি অভিযোগ করেছে, এই বলে যে এই তিনটি অভিযোগের কারণে তারা রাঘব চাড্ডাকে সংসদে কথা বলার সুযোগ দেবে না। প্রথম অভিযোগটি হলো, যখন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে, তখন রাঘব চাড্ডা সেখানেই বসে থাকেন। তিনি ওয়াকআউট করেন না। এটা একটা ডাহা মিথ্যা। দ্বিতীয় অভিযোগটি ছিল, রাঘব চাড্ডা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবে, অর্থাৎ তাঁকে অপসারণের আবেদনে, স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। এটাও আরেকটি ডাহা মিথ্যা। আম আদমি পার্টির কোনও নেতা আমাকে এই প্রস্তাবে স্বাক্ষর করতে বলেননি। আর রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সাংসদ আছেন, যাঁদের মধ্যে ছয়-সাতজন নিজেরাই প্রস্তাবে স্বাক্ষর করেননি। তাহলে এতে আমার দোষটা কী? কেন সব দোষ আমার উপর চাপানো হচ্ছে? আমি সংসদে গোলমাল করতে, চিৎকার করতে, মাইক্রোফোন ভাঙতে বা গালিগালাজ করতে যাইনি। আমি সেখানে গিয়েছিলাম জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য