বাড়িরাজ্যক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে : প্রাকৃতিক দুর্যোগে মন্ত্রী দুমড়ে মুচড়ে দিল মেগা উদ্যম সমাগমের স্টল। টি আই ডি সি এল-এর উদ্যোগে আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হলো মেগা উদ্যম সমাগম ২০২৬। রাজ্যের বিভিন্ন জেলার উদ্যোক্তা, এস এইচ জি, এবং পি ও, স্টার্টআপ, হস্তশিল্পী ও যুবসমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সরকারি প্রকল্প, ঋণ-ভর্তুকি, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এম এস এম ই পণ্যের প্রদর্শনী ও উদ্যোক্তা সম্মাননাও প্রদান করা হয়।

 উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা তাছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য নিগমের চেয়ারম্যান  নবাদল বণিক পশ্চিম ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত  সভাধিপতি বিশ্বজিৎ সহ অন্যান্যরা। এদিন দপ্তরের পক্ষ থেকে কয়েকটি স্টল খোলা হয়। কিন্তু সোমবার দুপুরের প্রবল ঝড়, বৃষ্টিতে স্টলের ক্ষতি হয় এবং স্টলে যারা উদ্যোগীরা এসেছেন তাদের সামগ্রীর কিছু ক্ষয়ক্ষতি হয়। মন্ত্রী এবং চেয়ারম্যান তা খতিয়ে দেখেন। দপ্তর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য