Friday, August 7, 2026
বাড়ি রাজ্য সাংসদ বিপ্লব কুমার দেবের আহবানে সাড়া দিলেন প্রধানমন্ত্রী

সাংসদ বিপ্লব কুমার দেবের আহবানে সাড়া দিলেন প্রধানমন্ত্রী

সাংসদ বিপ্লব কুমার দেবের আহবানে সাড়া দিলেন প্রধানমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে :  পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলার বড় কাঁঠালের বাসিন্দা চিত্তরঞ্জন দেববর্মাকে তিন লক্ষ টাকার চিকিৎসার জন্য সহায়তার মঞ্জুরী দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব।

জানা যায় চিত্তরঞ্জন দেববর্মা দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগের সমস্যায় ভুগছেন। আর্থিকভাবে দুর্বল হয়ে সহযোগিতা চেয়েছিলেন। সেই সহযোগিতা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কিডনি প্রতিস্থাপন জনিত কারণে আর্থিক সহযোগিতা চেয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। খুব অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাড়া দিয়েছেন। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha