স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই :সোমবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সহ পুর নিগমের সকল কর্পোরেটররা উপস্থিত ছিলেন। এইদিনের বৈঠকে মূলত পুর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুর নিগমের যে সকল এলাকায় বিশুদ্ধ জলের সঙ্কট রয়েছে।
সেই সকল জায়গায় পানিয় জল সরবরাহ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু দিন পূর্বে পুর এলাকার কিছু কিছু জায়গায় জন্ডিসের সমস্যা দেখা দিয়েছে। সেই সকল এলাকার সমস্যা গুলি চিহ্নিত করে সমাধানের জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল জলের উৎস গুলি প্রস্তুত হয়ে গেছে, সেই গুলিকে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন করে কোন কোন জায়গায় জলের উৎস তৈরি করার প্রয়োজন রয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে নতুন করে ৪৭ টি জলের উৎস তৈরি করা হয়েছে। কিছু কিছু জায়গায় জলের উৎস তৈরি করার জন্য প্রয়োজনীয় জায়গার সমস্যা রয়েছে।

