Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য বাস ও মারুতির সংঘর্ষ

বাস ও মারুতির সংঘর্ষ

বাস ও মারুতির সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই : সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ। এতে গুরুতর ভাবে আহত হল ১ জন। জানা যায় সোমবার সকালে TR-01B-1464 নাম্বারে একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে উদয়পুরে উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে TR-01AR-0365 নাম্বারের এটি ছোট গাড়ি উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল।

সিপাহীজলা নৌকা ঘাট সংলগ্ন এলাকায় বাস ও ছোট গাড়িটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এমন সময় TR-01BM-0508 নাম্বারের একটি ওয়াগনার গাড়ি এসে ছোট গাড়িটিকে ধাক্কা মারে। এতে ছোট গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। গুরুতর ভাবে আহত হয় ছোট গাড়ির চালক দীপঙ্কর দাস। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত দীপঙ্কর দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত দীপঙ্কর দাসের বাড়ি উদয়পুরের বাগমা এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha