Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশু-সহ নিহত অন্তত ৪

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশু-সহ নিহত অন্তত ৪

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশু-সহ নিহত অন্তত ৪

বাগেনহট, ২৬ মে (হি.স.): একটি স্কুলবাসের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু'জন কিশোর পড়ুয়া-সহ অন্তত ৪ জনের। মঙ্গলবার বেলজিয়ামের বাগেনহটের ঘটনা। সেদেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা (স্থানীয় সময়) নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় বাস চালক বুঝতে পারেননি ট্রেনটি দ্রুতগতিতে আসছে। মৃতদের মধ্যে বাসটির চালক এবং আরেক ব্যক্তিও রয়েছেন। আরও অনেকেরই অবস্থা গুরুতর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

রেল নেটওয়ার্ক এর মুখপাত্র ফ্রেডেরিক স্যাক্রে জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

সে দেশের মন্ত্রী বার্নার্ড কুইন্টিন মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় বলেন, বাগেনহটে একটি স্কুলবাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha