Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় পতন দেশের শেয়ার বাজারে, নামলো টাকার দরও

পতন দেশের শেয়ার বাজারে, নামলো টাকার দরও

পতন দেশের শেয়ার বাজারে, নামলো টাকার দরও

মুম্বই, ২৬ মে (হি.স.): দু’দিন ওঠার পরে মঙ্গলবার ফের পতন দেশের শেয়ার বাজারে। এ দিন সেনসেক্স ৪৭৯.২৬ পয়েন্ট নেমে দাঁড়ায় ৭৬,০০৯.৭০ অঙ্কে। নিফটি ১১৮ পয়েন্ট পড়ে হয়েছে ২৩,৯১৩.৭০। পাশাপাশি, তিন দিন ওঠার পরে ডলারের সাপেক্ষে আবার নেমেছে টাকার দরও। প্রতি ডলার ৪৭ পয়সা বেড়ে হয়েছে ৯৫.৭৩ টাকা।

উল্লেখ্য, গত সপ্তাহে ডলারের সাপেক্ষে ৯৭-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল টাকা। সেই পর্যায় থেকে গত কয়েক লেনদেনে উন্নতি হয়েছিল টাকার। সোমবার ৪০ পয়সা কমে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছিল ৯৫.২০ টাকা। মঙ্গলবার তা হয়েছে ৯৫.৭৩ টাকা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha