Thursday, February 5, 2026
বাড়িজাতীয়INS বিক্রান্তে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথের

INS বিক্রান্তে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ মে : নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত বলেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস বিক্রান্তে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে ভারতীয় নৌসেনার বিক্রমে দু’টুকরো হয়েছিল পাকিস্তান। এবারেও ভারতীয় নৌসেনা আসরে নামলে পাকিস্তান টুকরো হয়ে যেত।

শুক্রবার গোয়ায় আইএনএস বিক্রান্তে গিয়েছিলেন রাজনাথ। রণতরীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন। যুদ্ধজাহাজে দাঁড়িয়েই রাজনাথ বলেন, “১৯৭১ সাল সাক্ষী, ভারতীয় নৌসেনা যখন কাজ শুরু করেছিল তখন পাকিস্তান দু’টুকরো হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরেও যদি ভারতের নৌসেনা কাজে নামত তাহলে আর দু’টুকরো নয়, এবার চার টুকরো হয়ে যেত পাকিস্তান।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য