Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য মিড ডে মিল ওয়ার্কারদের সাম্মানিক বৃদ্ধি ৫০০ টাকা

মিড ডে মিল ওয়ার্কারদের সাম্মানিক বৃদ্ধি ৫০০ টাকা

মিড ডে মিল ওয়ার্কারদের সাম্মানিক বৃদ্ধি ৫০০ টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে কল্পতরু হচ্ছে সরকার। এবার মিড ডে মিল প্রকল্পের ওয়ার্কারদের জন্য রাজ্য সরকার ৫০০ টাকা সাম্মানিক বৃদ্ধি করেছে। কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। শুক্রবার মন্ত্রী রতন লাল নাথ মহাকরণে নিজ চেম্বারে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।

 তিনি জানান, রাজ্যে মিড ডে মিল কর্মী রয়েছে ১১,১০৭ জন। ৫০০ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে সাম্মানিক বৃদ্ধিতে দাঁড়িয়েছে ২০০০ টাকা। রাজ্য সরকার ২০০০ টাকার মধ্যে দেবে ১,১০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার দেবে ৯০০ টাকা। এতে বছরে বাড়তি খরচ হবে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। তিনি আরো জানান ৩ লক্ষ ৯৯ হাজার ৮৬ জন ত্রিপুরা রাজ্যে মিড ডে মিল পাচ্ছে। প্রাথমিক স্তরে রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩২৬ জন এবং উচ্চ প্রাথমিক স্তরে রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৬০ জন। কোন দাবি ছাড়াই সরকার মিড ডে মিল ওয়ার্কারদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী-রতন লাল নাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (1)

  • niksiweelf Jul 25, 2026 - 04:16 PM
    <b><a href=https://thebest-77.ru/polirovka>звездное небо</a></b> Шумоизоляция — это профессиональный комплекс услуг по уходу за автомобилем, который помогает продлить срок службы лакокрасочного покрытия и салона. Опытные специалисты используют современные технологии и материалы, чтобы обеспечить долговечный результат и максимальную защиту автомобиля. Может быть полезным: https://thebest-77.ru/oklejka или <a href=https://thebest-77.ru/himchistka>детейлинг автомобиля</a> <b><a href=https://thebest-77.ru/pdr-vypryamlenie-vmyatin>установка навесных мониторов</a></b> Качественный перешив руля обеспечивает надежную защиту автомобиля, направленный на сохранение внешнего вида и защиту от износа. В детейлинг-центре выполняют полировку кузова, химчистку салона, оклейку защитными пленками, нанесение керамики и другие работы, продлевающие срок службы автомобиля.

আপনার মতামত জানান