Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য তামাক মুক্ত ত্রিপুরা গড়তে কর্মশালা

তামাক মুক্ত ত্রিপুরা গড়তে কর্মশালা

তামাক মুক্ত ত্রিপুরা গড়তে কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই :পদে থাকাকালীন সময় কিংবা কোন পদে থাকলে মানুষের জন্য কাজ করলে, তবেই ক্ষমতা চলে গেলে কিংবা পদ চলে গেলেও মানুষ মনে রাখবে। তাই যে বা যারা যে সকল কাজ করবে মন থেকে করতে হবে। ত্রিপুরা রাজ্য একটি ছোট রাজ্য। এই রাজ্যে বর্তমানে হাজার ৪৫৮ জন ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি মাসে হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।

ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যে এত ক্যান্সার আক্রান্ত রোগী, এইটা একটা চিন্তার বিষয়। রাজ্যের এক বেসরকারি হোটেলে তামাক মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্যে আয়োজিত রাজ্য ভিত্তিক কর্মশালায় এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল , মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সভাপতি শ্রীলেখা রয়া, ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার অধিকর্তা সুজিত ঘোষ সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান