Tuesday, July 28, 2026
বাড়ি খেলা শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা

কলকাতা, ২৮ জুলাই (হি..): মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে।

দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। আর সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন কেএল রাহুল।

দলে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তবে তার অংশগ্রহণ বিসিসিআই-এর সিওই-এর ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করছে। একইভাবে, বি সাই সুধারসানকেও সিওই-এর অনুমতির জন্য অপেক্ষা করতে হবে।

প্রথম টেস্ট ১৫ আগস্ট থেকে গলে শুরু হবে, আর দ্বিতীয় টেস্টটি হবে ২৩ আগস্ট থেকে কলম্বোর এসএসসিতে।

শ্রীলঙ্কায় ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ২০১৭ সালে, সেবার ভারত - ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কাকে।

ভারতীয় স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেট কিপার), সাই সুধারসন, ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জাসপ্রিত বুমরাহ, মো. সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদত্ত পদিকল, সারাংশ জৈন।

 





Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান