স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার এমবিবি বিমান বন্দর চত্বর থেকে আটক তিন বাংলাদেশি নাগরিক। এয়ারপোর্ট থানার পুলিশ তাদেরকে আটক করে। ধৃতদের মধ্যে দুই জন মহিলা ও একজন পুরুষ রয়েছে। এয়ারপোর্ট থানার ওসি জানান ওনাদের কাছে আগে থেকে খবর ছিল তিন জন বাংলাদেশি নাগরিক এমবিবি বিমান বন্দরে আসতে পারে।
সেই
সংবাদের ভিত্তিতে বিমান বন্দরের কর্মীদের সহযোগিতা নিয়ে তিন জন বাংলাদেশি নাগরিককে
আটক করা হয়। ধৃতরা জানিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ও ফরিদপুর জেলায়।
তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে এসেছিল। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান