স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৮
জুলাই : বিকাশ ত্রিপুরায়
রাস্তাঘাটের অবস্থা বেহাল। অথচ, শাসকদলের মন্ত্রী
বিধায়কদের মুখে মুখে উন্নয়নের
শেষ নেই। কিন্তু বহু
রাস্তা রয়েছে যেগুলি, নামে রাস্তা, কিন্তু
চলাচলের অযোগ্য! এই চিত্র কাঞ্চনমালা
গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের
নকুল চৌমুহনি থেকে শ্রীনগর ঋষি
কলোনি পর্যন্ত। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের
নকুল চৌমুহনি থেকে শ্রীনগর ঋষি
কলোনি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ
করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় ৩৫ বছর ধরে
গুরুত্বপূর্ণ এই সড়কটির কোনো
সংস্কার করা হয়নি।স্থানীয়দের দাবি, এই
রাস্তা দিয়ে নকুল চৌমুহনি, শেখের
কোট, কাঞ্চনমালা এবং আগরতলায় যাতায়াত
করেন বহু মানুষ।
দীর্ঘদিন
ধরে রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায়
প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের নজরে
আনা হলেও এখনো পর্যন্ত
কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে দ্রুত রাস্তা
সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি দেখা
যায়নি। এখন এলাকাবাসীর একটাই
প্রশ্ন—কবে
শুরু হবে এই সড়ক
সংস্কার কাজ?
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান