Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ব্রাউন সুগার পাচারের সময় আটক তিন

ব্রাউন সুগার পাচারের সময় আটক তিন

ব্রাউন সুগার পাচারের সময় আটক তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই : নেশার বিরুদ্ধে নিদ্রা ভাঙলো উদয়পুর পুলিশ প্রশাসনের। সোমবার রাতে বিশেষ অভিযানে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আনুমানিক সাত গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অটো গাড়িকে নজরে রাখা হয়। মেলাঘর থেকে TR 03 C 3018 নম্বরের অটোটি গোমতী জেলার উদয়পুরের দিকে আসছিল বলে খবর ছিল।

 এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে উদয়পুরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় পুলিশ ওই অটোটি আটক করতে সক্ষম হয়। অটোটি থামানোর পর চালক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বিশাল দাস, বাড়ি ছনবন এলাকায়, রবি চৌধুরী, বাড়ি সোনামুড়া চৌমুহনী এবং অর্ঘ্য দাস, বাড়ি এগ্রিকালচার চৌমুহনী। অটোটি তল্লাশি করার সময় বিশাল দাসের কাছ থেকে ৭০টি কৌটায় রাখা সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার হয়।

 পরে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ওজন প্রাথমিক পরীক্ষা করা হয় এবং তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীতে অটো সহ গ্রেপ্তার হওয়া তিনজনকে রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছে, এনডিপিএস আইনের অধীনে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত আরো কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি আরোও জানান, ধৃত বিশাল দাসের বিরুদ্ধে পূর্বেও একটি এনডিপিএস মামলা রয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান