Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বড়মুড়ায়

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বড়মুড়ায়

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বড়মুড়ায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই  : পানীয় জলের সংকট, রাস্তাঘাট সংস্কারের অভাব ইত্যাদি একাধিক সমস্যা নিয়ে প্রতিদিন রাস্তায় নামছে জনগণ। ব্যতিক্রম হয়নি মঙ্গলবার। এদিন পানীয় জলের দাবিতে বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধ করল আমজনতা। দীর্ঘ প্রায় এক মাস যাবত পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার বড়মুড়া গিরিবাসী। তাদের অভিযোগ দীর্ঘ এক মাস যাবত পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার তারা।জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের নিকট একাধিকবার দাবি জানালেও কাজের কিছুই হয়নি।

নির্বাচনের আগে স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ এম.ডি.সি পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন মঙ্গলবার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী জানান, পানীয় জলের দাবিতে সড়ক অবরোধের খবর পেয়ে তিনি এসেছেন। তারপর বিভিন্ন লাইন দপ্তরকে খবর দেওয়া হলে তারা এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন। এবং দ্রুত পানীয় জলের সমস্যা সমাধান করার আশ্বাস দেয়। তারপর অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। তবে যতক্ষণ না পর্যন্ত পানীয় জলের সমস্যা সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তিনি লাইন দপ্তর গুলির সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশ্বস্ত করেছেন। তবে এদিন দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ থাকায় যানজট চরম আকার ধারণ করে। এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যার সমাধান হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha