Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য তরুণীর অভিযোগে আটক ২ অটো চালক

তরুণীর অভিযোগে আটক ২ অটো চালক

তরুণীর অভিযোগে আটক ২ অটো চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই : এমবিবি বিমানবন্দরের অটো চালকদের অরাজকতা সামাজিক মাধ্যমে উঠে আসতেই মেরুদন্ড সোজা করে সক্রিয় হলো প্রশাসন। দীর্ঘদিন ধরে এমবিবি বিমানবন্দর থেকে এক প্রকার ভাবে অরাজকতা চালিয়ে আসছে কিছু অটো চালক। গত শনিবার সকালে এমবিবি বিমানবন্দর থেকে রোগী নিয়ে সিদ্ধি আশ্রম নিজ বাড়িতে আসার জন্য অটো চালকদের সঙ্গে দর কষাকষি করলে বিমানবন্দরের অটো চালকরা জানিয়ে দে ৪০০ টাকা দিতে হবে। তারপর যাত্রী বিনীতা ঘোষ ১৭০ টাকা দিয়ে অনলাইন অটো পরিষেবা নিয়ে ফেরার সময় বিমানবন্দরের গেটে গাড়িটি দাঁড় করায় এমবিবি বিমানবন্দরে দুই অটো চালক দীপঙ্কর দেবনাথ এবং ঝুটন আচার্যী।

তারপর অনলাইন অটো চালকের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে তাদের সেন্ট্রিগ্রেডে চলে যায়। তাদের পেছনে অটোচালক এবং যাত্রী বিনিতা ঘোষ বহু অনুরোধ করার পরেও চাবি দিতে চায়নি। শেষ পর্যন্ত চাবি কেরে আনতে বাধ্য হয় বিনিতা। তারপর বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে যখন সামাজিক মাধ্যমে এবং খবরে মাধ্যমে ছিঃ ছিঃ রব উঠে তখন এয়ারপোর্ট থানার পুলিশকে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য নির্দেশ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পরিবহন দপ্তর। এয়ারপোর্ট থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে নতুন নগর এলাকার ঝুটন আচার্যী এবং মধ্য ভুবন ভবন এলাকার দীপঙ্কর দেবনাথকে আটক করে থানায় নিয়ে যায়। এবং তাদের পারমিট লাইসেন্স বাতিল করা হয় বলে জানান যাত্রী বিনিতা। এদিকে থানার ওসি জানান যাত্রী এবং পরিবহন দপ্তরের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত নেমে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। তবে এমবিবি বিমানবন্দের থেকে এভাবে যাত্রী হয়রানি কোন নতুন বিষয় নয়। এই বিষয়ে উপরমহল পর্যন্ত অবগত রয়েছেন। কিন্তু সুষ্ঠু নীতি না থাকার কারণে ধরনের অরাজকতা মানুষের মধ্যে চরম আকার ধারণ করে চলেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান