বাড়িজাতীয়জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে রাজি সিজেপি, তবে নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাব

জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে রাজি সিজেপি, তবে নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাব

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পেয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস বুধবার জানান, সকালে পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানায় যে জেপি নাড্ডা তাঁদের সঙ্গে কথা বলতে চান। সৌরভ দাস বলেন, ‘‘আমরা কারও অফিসে যাব না। তবে যন্তর-মন্তরের কাছে কোনও নিরপেক্ষ স্থানে বৈঠক করা যেতে পারে।’’

তিনি জানান, আলোচনার জন্য সিজেপি নিরপেক্ষ স্থানেই বৈঠকে বসতে আগ্রহী।

প্রসঙ্গত, ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দিল্লির যন্তর-মন্তরে সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে। ছাত্রদের বিভিন্ন দাবি, নিট-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন চলছে। ২০ জুলাই সংসদ ভবন অভিযানের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনার প্রস্তাব এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য