বাড়িরাজ্যদেশের শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছে বর্তমান সরকার : সুদীপ

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছে বর্তমান সরকার : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই :  দেশের শিক্ষামন্ত্রী অপদার্থ জালিয়াতি সঙ্গে জড়িত, তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বুধবার আগরতলা স্থিত স্টুডেন্ট হেলথ হোমে যুব কংগ্রেসের প্রতিনিধি নিয়ে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব বি.পি সিং সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশে শিক্ষার অবস্থা বেহাল।

দেশে নিট পরীক্ষা নিয়ে জালিয়াতি চলছে। এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে ছাত্ররা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছে কংগ্রেস। বৈঠকে তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়। অবিলম্বে অপদার্থ জালিয়াতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানকে পদত্যাগ করতে হবে। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত কর্মসূচিদের ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। পাশাপাশি ছাত্রছাত্রীদের উপর থেকে মামলা প্রত্যাহার করতে হবে। তিনি আরো দাবি করেন বর্তমান সরকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ধুলিস্যাৎ করে দিতে চাইছে। ত্রিপুরায় ডিজির অস্বাভাবিক মৃত্যু নিয়ে তিনি বলেন জুডিশিয়াল তদন্ত করার জন্য। এই ঘটনার পর পুলিশ এবং আমলারা আতঙ্কে আছে বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য