বাড়িজাতীয়নিট নিয়ে আলোচনায় রাজি সরকার, অধ্যক্ষের কাছে শিক্ষামন্ত্রী

নিট নিয়ে আলোচনায় রাজি সরকার, অধ্যক্ষের কাছে শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট পরীক্ষা নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে অবশেষে লোকসভার অধিবেশনে নিট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে বিতর্কসভায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সর্বদলের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বিতর্কসভার আয়োজন করা হবে। তার জন্য দিন-ক্ষণ স্থির করতে স্পিকারের কাছে সরকারের তরফে আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ককরোচ জনতা পার্টি এবং কংগ্রেস-সহ অন্যান্য দল বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিট নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য