বাড়িরাজ্যরাজ্যপালের উদ্দেশ্যে বিভিন্ন দাবি তুলে ধরলেন আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধি দল

রাজ্যপালের উদ্দেশ্যে বিভিন্ন দাবি তুলে ধরলেন আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধি দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই : বুধবার লোক ভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি তুলে ধরলেন আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর এক প্রতিনিধি দল। তাদের দাবি ত্রিপক্ষীয় শান্তি চুক্তি ২০২৪ আন্তরিকভাবে বাস্তবায়ন করার জন্য। ২০২৪ সালে সম্পন্ন হওয়ার প্রায় ২ বছর পরেও প্রত্যাবর্তনকারী ক্যাডার এখনও চুক্তির আওতায় আসে নি। তারা কোনো রকম সহায়তা ছাড়াই অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ বাস্তবায়ন প্রক্রিয়ার সমাধানও অমিমাংসিত রয়েছে।

 কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মিলছে না। আরো বলেন, শান্তি চুক্তির উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করার একটি প্রচেষ্টা চলছে। কারণ, টিপিএ ০৪/০৯/২০২৪-এর ২৬ নং ধারা অনুযায়ী, আত্মসমর্পণকারীদের ইআইএমসি, এসএলইসি এবং জেডব্লিউজিসি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, যেখানে তাদের প্রতিনিধি থাকার কথা ছিল। তাই দাবি করা হয় টিপিএ ২০২৪-এর ২৬ নং ধারা অনুযায়ী এনএলএফটি এবং এটিটিএফ প্রত্যাবর্তিত গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে ইআইএমসি, এসএলইসি এবং জেডব্লিউজিসি কমিটি গঠন করা হয়। সেই কমিটির তত্ত্বাবধানে এসইডিপি বাস্তবায়ন করা হয়। সুতরাং বিশেষ করে ত্রিপাক্ষিক চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন করা এবং ভূমিহীনদের ভূমির বন্দোবস্ত করে দেওয়া সহ একাধিক দাবি তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য