স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই : ব্রংকাইটিস রোগে আক্রান্ত রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা। বর্তমানে তিনি আই.এল.এস হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকেই মুখ্য সচিব জে কে সিনহা অসুস্থ ছিলেন।
১০১ জ্বর ছিল তাঁর। বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পর চিকিৎসক জানিয়েছেন তাঁর ব্রংকাইটিস হয়েছে। তারপর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে প্যারামিটার গুলি ঠিক রয়েছে। শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

