নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ব্যাপক হৈচৈয়ের জন্য সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন।
সভার কাজ শুরু হওয়ার পর থেকেই নিট পরীক্ষার প্রশ্নফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সাংসদরা হট্টগোল করেন। তুমুল হৈচৈয়ের জন্য দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন সংসদ চত্বরে মকর দ্বারেও বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা।

