বাড়িজাতীয়সুরক্ষাজনিত কারণে দিল্লিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

সুরক্ষাজনিত কারণে দিল্লিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সুরক্ষাজনিত কারণে দিল্লিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটি, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আরও জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপথ, রাজীব চক, প্যাটেল চক এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে। রাজীব চক এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জের সুবিধা রয়েছে। উল্লেখ্য, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের জেরে এই বন্ধের ঘোষণা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য