বাড়িজাতীয়সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে হাজির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে হাজির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): হাসপাতালে চিকিৎসাধীন থেকেও এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। অনশনের ২৬ দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গুরুগ্রামের হাসপাতালে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। গতকালই দিল্লি হাইকোর্টের নির্দেশের পরে সফদরজঙ্গ হাসপাতাল থেকে সোনমকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আইসিইউ-তে ভর্তি সোনমের স্বাস্থ্য সম্পর্কে বিশদে খোঁজখবর নেন দুই মন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সোনমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাপকাঠির দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য