স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : স্মার্ট সিটিতে তিনদিন ধরে অন্ধকারে ডুবে আছে অন্যতম দুর্গা চৌমুহনি বাজার। বাজারটি আগরতলা শহরের মধ্যে অন্যতম প্রথম সারির বাজার বলা যায়। রবিবার সকাল থেকে বাজারটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। রবিবার সকালে বিদ্যুৎ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে ব্যবসায়ীরা খবর দেয় বিদ্যুৎ নিগম অফিসে। অথচ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুতের দেখা নেই বাজারে।
ব্যবসায়ীরা নিগমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, রবিবার সকাল থেকে একাধিকবার ফোন করা হয়েছে বিদ্যুৎ নিগমের কর্মীদের। প্রথম অবস্থায় তারা আসবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন ফোন রিসিভ করছেন না। যার কারনে বাজারের মধ্যে ব্যবসায়ীরা ওজন পরিমাপ করতে পারছে না। অধিকাংশ ব্যবসায়ীর কাছে বিদ্যুতিক ওজন পরিমাপ যন্ত্র রয়েছে। যার কারণে তারা সবজি সহ অন্যান্য কাঁচামাল ওজন পরিমাপ করে বিক্রি করতে পারছে না।
গত রবিবার এবং সোমবার রাতের বেলা বাজারের প্রবেশ পথ এতটাই অন্ধকার ছিল যে ক্রেতারা প্রবেশ করতে পর্যন্ত পারেনি। যার কারণে তাদের ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছে না কবে নাগাদ বিদ্যুৎ দেখা মিলবে বাজারে। বিষয়টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় তারা অত্যন্ত তিতি বিরক্তি প্রকাশ করেছেন।

