Tuesday, February 3, 2026
বাড়িবিনোদনধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে হাসপাতালে ‘জটলা’!

ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে হাসপাতালে ‘জটলা’!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর : নেটভুবনের ‘মহিমা’য় বিপর্যস্ত দেওল পরিবার! দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। সেই জল্পনার পালে হাওয়া জোগায় সিনেজগৎ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শোকপ্রকাশের ‘বহর’। এমতাবস্থায় দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছেন অনুরাগীমহল। প্রিয় সুপারস্টার অভিনেতার খোঁজ নিতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন মুম্বই এমনকী শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ। জড়ো হয়েছেন সেলেব থেকে ছবিশিকারিরাও। এহেন পরিস্থিতিতে ‘জনসুনামি’ সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হল মুম্বই প্রশাসনের তরফে।

সূত্রের খবর, হাসপাতাল চত্বরে সোমবার রাত থেকে যেভাবে ভিড় উপচে পড়েছে, তাতে মঙ্গলবার জনসুনামি সামাল দিতে নিরাপত্তা বাড়ানো ব্যতীত আর কোনও উপায় ছিল না প্রশাসনের। উপরন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। কারণ এইমুহূর্তে একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় ভিড় নিয়ন্ত্রনের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশাল পুলিশ বাহিনি মোতায়েন করা হল প্রশাসনের তরফে। জানা গিয়েছে, একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন ভোররাত থেকে। ফলত রাস্তার যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। যানজটের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। সেই প্রেক্ষিতেই পরিস্থিতি সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য