বাড়িরাজ্যএস.ইউ.সি.আই -এর বিরুদ্ধে প্রতিবাদ

এস.ইউ.সি.আই -এর বিরুদ্ধে প্রতিবাদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :বিশেষ নিবিড় সংশোধনের নাম করে লক্ষ লক্ষ গরিব মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে সরব হলো এস.ইউ.সি.আই। এদিন রাজধানীর বটতলা এলাকায় এই কর্মসূচি সংঘটিত করা হয়। এসইউসিআই-র কর্মী সমর্থকরা এইদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই-র রাজ্য সম্পাদক অরুন ভৌমিক।

 তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে দেখা গেছে ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে যে সকল প্রমান পত্র চাইছে সেই প্রমান পত্র সাধারন মানুষের কাছে নেই। রেশন কার্ড অস্বীকার করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে সমগ্র দেশে এই ভাবে ভোটার তালিকা সংশোধন করা হবে। এইটা করলে বহু মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য