Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমন কি বাত শ্রবন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

মন কি বাত শ্রবন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে দেশবাসির উদ্দেশ্যে সম্বোধন করেন। এইদিন ছিল প্রধানমন্ত্রীর ১২৫ তম মন কি বাত। এইদিন ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের ১১ নং বুথে দলিয় কার্যকরতাদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন ৪ বড়জলা মন্ডলের মণ্ডল সভাপতি রাজিব সাহা সহ অন্যান্যরা।

 মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিন প্রধানমন্ত্রীর ১২৫ তম মন কি বাত অনুষ্ঠিত হয়। দেশের প্রতিটি বুথে এই মন কি বাত শুনে জনগণ। মন কি বাতের মুল উদ্দেশ্য হল দেশের মধ্যে ও দেশের বাইরে যে সকল কাজ কর্ম চলছে সেই বিষয়ে দেশের জনগণকে অবগত করা। মন কি বাতের জনপ্রিয়তা প্রতি নিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের জন্য মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকে সকলে। প্রধানমন্ত্রী এইদিন ভোকাল ফর লোকালের কথা তুলে ধরেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য