স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে পালন করা হয় রাধাষ্টমী অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হল রাধাষ্টমী। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি। শ্রীরাধার জন্মস্থান হল মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রীরাধা তাঁদের ঘরে এসেছিলেন।
রাধাষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন।তিথি অনুযায়ী রবিবার রাধা অষ্টমী। এইদিন রাজধানীর ইসকন মন্দিরে এবং জগন্নাথ মন্দিরে রাধার জন্মতিথি পালন করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয়। এদিন বিভিন্ন মন্দিরে এবং বাড়ি ঘরে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে রাধা অষ্টমী অর্থাৎ রাধিকার জন্মতিথি পালন করা হয়। রাধা অষ্টমী উপলক্ষ্যে এইদিন জগন্নাথ মন্দিরে এবং ইসকন মন্দিরে ভীড় জমান অসংখ্য ভক্ত। পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয়।

