স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৮ ডিসেম্বর : প্রতি বছরের মতো এবছরও স্যন্দন পত্রিকার উদ্যোগে আয়োজন করা হয়েছে বুদ্ধ গুপ্ত স্মূতি মিডিয়া ক্রিকেটের আসর। ১৩ বছর পেরিয়ে এবছর ১৪ বছরে পা রাখলো স্যান্দন পত্রিকার প্রয়াত চিত্র সাংবাদিক বুদ্ধগুপ্তের স্মৃতিতে এই ক্রিকেট প্রতিযোগিতা । সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় স্যন্দন পত্রিকার পক্ষ থেকে।

টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে স্যন্দন পএিকা ও স্যন্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর অভিষেক দে বলেন এবছর ১৪ তম বছর বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট আয়োজন করতে চলছে স্যন্দন পএিকা। আগামি ২০ ডিসেম্বর এম.বি.বি কলেজ মাঠে আয়োজন করা হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও রাজ্যের ৩ জন চিএ সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা পাবেন রমাকান্ত দে, রঞ্জন রায়, ও অরিন্দম দে। একদিনের আয়োজিত এই টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন স্যন্দন পএিকা ও স্যন্দন টিভির কর্নধার সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার সহ আরো অনেকেই।
টুর্নামেন্ট এর টেকনিক্যাল বিষয়ে বলতে গিয়ে স্যন্দন পএিকা ও স্যন্দন টিভির ক্রীড়া সষ্পাদক তথা সর্বভারতীয় ক্রীড়া সংগঠন এর সভাপতি সরযু চক্রবর্তী বলেন টুর্নামেন্ট এর স্বচ্ছতা বজায় রাখার জন্য এবছর টিম ও প্লেয়ার দের রেজিষ্ট্রেশন করা হবে। আগামি ১২ ডিসেম্বর এর মধ্যে সকল খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন এর জন্য ফর্ম জমা দিতে আহ্বান জানানো হয়। ১৭ ই ডিসেম্বর অকশনের মধ্য দিয়ে এবছর দল গঠন করা হবে বলে জানান ক্রীড়া সষ্পাদক সরযু চক্রবর্তী। এবছর টুর্নামেন্টে অংশ গ্রহনের জন্য ৫০০ টাকা এন্ট্রি ফি রাখা হয়েছে। এই এন্ট্রি ফি এর টাকাটা চ্যাষ্পিয়ন দলের প্রাইজ মানির সাথে দেওয়া হবে বলে জানান ক্রীড়া সষ্পাদক সরযু চক্রবর্তী।

