Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যআধুনিক হাট ব্যবস্থা গড়ে উঠলে কৃষক ও ব্যবসায়ীদের সুবিধা হবে : অর্থমন্ত্রী

আধুনিক হাট ব্যবস্থা গড়ে উঠলে কৃষক ও ব্যবসায়ীদের সুবিধা হবে : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি :  গ্রামীণ বাজার ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও আধুনিক করে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমার জামজুড়ি বাজারে গ্রামীণ হাটের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সোমবার জামজুড়ি বাজার প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

 এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গ্রামীণ হাটের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি রাজ্য সরকারের “বিকশিত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে গৃহীত একাধিক উন্নয়নমূলক কর্মসূচির কথাও উল্লেখ করেন। আরও বলেন, সরকার কৃষি ও কৃষকদের স্বার্থে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আধুনিক হাট ব্যবস্থা গড়ে উঠলে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও নানা সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে জামজুড়ি বাজারে আধুনিক পরিকাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এতে বাজার ব্যবস্থাপনা আরও উন্নত হবে। এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য