Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ৩ তারিখ, বেতন হলো না মহাকরণের কর্মচারীদের

৩ তারিখ, বেতন হলো না মহাকরণের কর্মচারীদের

৩ তারিখ, বেতন হলো না মহাকরণের কর্মচারীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি :  মাসের ১ তারিখ বেতন না হওয়ায় ব্যাপক ঝামেলায় পড়লেন মহাকরণের সরকারি কর্মচারী মহল। দুদিন দেরি হতেই খাওয়া দাওয়া ছেড়ে সবার আগে মহাকরণের ডিডিও সুরজিৎ বনঘোষীর সঙ্গে দেখা করতে যান একটি প্রতিনিধি দল। কথা বলেন বেতন নির্দিষ্ট সময় না পাওয়ার বিষয় নিয়ে। এ বিষয়ে ডিডিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বেতনের জন্য তিনি বিল করে পাঠিয়ে দিয়েছেন।

এখন পর্যন্ত বেতন না হওয়ার পেছনে মূলত টেকনিক্যাল কারণ রয়েছে। না হলে এক ফেব্রুয়ারি জানুয়ারি মাসের বেতন হয়ে যেত কর্মচারীদের। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, দ্রুত বেতন হয়ে যাবে। উল্লেখ্য, সুশাসন জামানায় নতুন করে যুক্ত হল কর্মচারীদের বেতন সমস্যা। ১ তারিখ পার হয়ে গেল অথচ বেতন হলো না। যার কারণে রাতের ঘুম উড়ে গেছে কর্মচারীদের। তবে যতদূর জানা যায় মহাকরণের কর্মচারী মহলে চরম ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছে ফান্ডে কোনরকম সমস্যা হয়েছে। এই অদৃশ্য সমস্যার জন্য এক তারিখ গড়িয়ে ৩ তারিখ হল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha