Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে সংসদ বিপ্লব কুমার দেবের রুদ্ধশ্বাস বৈঠক

পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে সংসদ বিপ্লব কুমার দেবের রুদ্ধশ্বাস বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি :  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দলের হয়ে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত কয়েক মাস আগে দায়িত্ব পাওয়ার পর বিপ্লব কুমার দেব থেকেই চষে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গ। দলীয় কর্মসূচি সংঘটিত করার পাশাপাশি দলের সাংগঠনিক দিক মজবুত করে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি।

 মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় উপস্থিত হয়ে সমস্ত বিজেপি বিধায়কদের সাথে দলীয় বিষয় নিয়ে আলোচনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে কিভাবে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে পদ্ম ফুল ফোটানো যায় সেই রূপরেখা তৈরি করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বৈঠক শুরুর আগে উত্তরীয় দিয়ে সংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানান। তারপর বৈঠক শুরু হয়। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচেতন শংকর ঘোষ সহ অন্যান্য বিজেপি -র বিধায়করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য