Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরাষ্ট্রবাদী দলের বুথ সভাপতির হাতে আক্রান্ত বহিঃ রাজ্যের শ্রমিকরা

রাষ্ট্রবাদী দলের বুথ সভাপতির হাতে আক্রান্ত বহিঃ রাজ্যের শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : উন্নয়ন মূলক কাজ করতে এসে যতনবাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে বহিঃরাজ্যের শ্রমিকরা। শাসকদলের বুথ সভাপতি আস্ফালনে আক্রান্ত হতে হয় বহিঃরাজ্যের শ্রমিকদের। যতনবাড়ি বাজারে আসতেই হুমকি ও আক্রমন এমনটা ম্যানেজার অনির্বাণ সরকারের অভিযোগ। তিনি বলেন, করবুক ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় সোলার লাইট লাগানোর জন্য রাশি সিস্টেম এন্ড প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকেদারী সংস্থা কাজের বরাত পায়।

 উন্নয়নমূলক কাজ করার জন্য উত্তরপ্রদেশের বেশ কয়েকজন শ্রমিক গত প্রায় তিন চার মাস যাবত যতনবাড়ি অবস্থান করছে। রাজ্যের এক বাস্তুকার অনির্বাণ সরকার কোম্পানির ম্যানেজার হিসেবে শ্রমিকদের সাথে থাকছে। অভিযোগ শাসকদলের বুথ সভাপতি গোপাল সরকার নিজেকে শাসকদলের বাহুবলী নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকবার অনির্বাণ সরকারের কাছে উৎকোচ দাবি করে। কিন্তু কোন রকম উৎকোচ দিতে তিনি সম্মতি প্রকাশ না করায় উনাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বুথ সভাপতি গোপাল সরকার বেশ কয়েকবার মদমত্ত হয়ে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ম্যানেজার অনির্বাণ সরকারকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ। রবিবার রাতে অনির্বাণ সরকার কয়েকজন শ্রমিককে নিয়ে যতনবাড়ি বাজারে বাজার করতে আসলে একজন পথ চলতি সাধারণ মানুষের সাথে কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এ সুযোগকে কাজে লাগিয়ে বুথ সভাপতি গোপাল সরকার উনার সাঙ্গপাঙ্গদের নিয়ে যতনবাড়ি বাজারেই অনির্বাণ সরকার সহ বহিঃরাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ চালায়। আক্রান্ত অনির্বাণ সরকার জানান যে গোপাল সরকার ওনার উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। উনি একজন শ্বাসকষ্টের রোগী এ কথা তিনি আক্রমণকারীদের বারবার বললেও তারা উনাকে রেহাই দেয়নি বলে তিনি জানান। বাজারে বহির রাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ করায় গুরুতর ভাবে আহত এক শ্রমিক।তবে ঠিকেদারি সংস্থার পক্ষ থেকে কোনরকম অভিযোগ না থাকায় পুলিশ সব জেনে বুঝেও নিরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কিছুই করার ছিল না। অভিযোগ একাংশ দুষ্কৃতিকারীদের দৌরাত্মে যতনবাড়ির পরিবেশ দিনকে দিন বিষিয়ে উঠছে।শাসকদলের ছত্রছায়ায় থেকে ওই দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে মাফিয়া গিরি করছে। কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর করা হচ্ছে। তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সবকিছু দেখে এবং শুনে মুখ বুজে সহ্য করা ছাড়া কোন উপায় নেই।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য