Thursday, February 5, 2026
বাড়িরাজ্যডাকাতির ঘটনায় আটক ২

ডাকাতির ঘটনায় আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : গত শুক্রবার গভীর রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানার দিন ঈচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে ঘটে যায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। পরিবারের সদস্যদের হুমকি দিয়ে লুট করে নিয়ে যায় স্বর্ণা অলংকার ও নগদ অর্থ। এই ঘটনার পর কদমতলা থানা পুলিশ তদন্তে নামে এবং  রবিবার গভীর রাতে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের নাম কম্পু শুক্লা দাস, বয়স ২৮, বাড়ি এক নম্বর ওয়ার্ড,  দক্ষিণ উরুয়া এলাকায়।

 অপরজন জামির আলী, বয়স ৪৭, বাড়ির পালপাড়া সাত নম্বর ওয়ার্ডের  দক্ষিণ  কদমতলায়। পুলিশ আধিকারিক জানান, গ্রেপ্তার কৃতদের সোমবারে  আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে তাদের রিমান্ড চাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই ডাকাতি কাণ্ডে আরও ২-৩ জন জড়িত রয়েছে, যাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ডাকাত দলের লুট করা সোনার গয়না ও নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জনকে নিজ নিজ বাড়ি থেকেই আটক করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের দাবি, বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার পর্দাফাঁস করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য