Monday, July 27, 2026
বাড়ি রাজ্য তিপরা মথা এবং বিজেপি -কে কা*ষঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা

তিপরা মথা এবং বিজেপি -কে কা*ষঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা

তিপরা মথা এবং বিজেপি -কে কা*ষঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :বুধবার দামছড়া মোটর স্ট্যান্ডে সিপিআইএম-এর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কৃষিরুং রিয়াং ও ধীরেন্দ্র দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন এমডিসি রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত সহ অন্যান্যরা।

এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী তিপ্রা মথা ও বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন তিপ্রা মথা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তি হয়েছে। সেই চুক্তি নিয়ে তিপ্রা মথা অনেক প্রচার করেছে। কিন্তু সেই চুক্তিতে গ্রেটার তিপ্রাল্যান্ড কিংবা তিপ্রাল্যাণ্ড নিয়ে কোন কিছু উল্লেখ নেই। তিনি আরও বলেন তিনি সাংসদ তাকাকালীন সময় সংবিধানের ১২৫ তম সংশোধনীর জন্য একটি বিল আসে। সেই বিলটি পাশ হয় নি। যদি এই বিলটি পাশ হতো তাহলে এডিসি বর্তমানে আগের থেকে দ্বিগুণ অর্থ পেত বিভিন্ন দপ্তর থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান